• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে পুকুরে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু


পিরোজপুর প্রতিনিধি মার্চ ২৬, ২০২৬, ০৭:৫৩ পিএম
পিরোজপুরে পুকুরে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েতের (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত হারুন পঞ্চায়েত তুষখালী পঞ্চায়েত বাড়ির মৃত সামসের আলী পঞ্চায়েতের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামেন হারুন পঞ্চায়েত। ধারণা করা হচ্ছে, পুকুরঘাটে পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যান। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে থানায় কোনো তথ্য পাওয়া যায়নি।

এসএইচ 

Wordbridge School
Link copied!