• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৬, ০৮:৪২ পিএম
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বৃহস্পতিবার (২৬ মার্চ) নৌ অঞ্চলসমূহে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। জাতীয় দিবস উপলক্ষ্যে নৌ অঞ্চলের মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের জাহাজ ও ঘাঁটিসমূহে বিশেষ অনুষ্ঠান, শিশুদের জন্য রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্পেইন’-এ স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়।

জাতীয় প্যারেড স্কয়ারে আধুনিক সমরাস্ত্র প্রদর্শনী, মেকানাইজড কলাম, নৌবাহিনীর কন্টিনজেন্ট এবং মেরিটাইম পেট্রোল বিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে নৌবাহিনীর সক্ষমতা প্রদর্শিত হয়। চট্টগ্রাম নেভাল বার্থ, সদর ঘাট ঢাকার বিএনডিবি গাংচিল, নৌ ইউনিট নারায়ণগঞ্জ, খুলনা ও বরিশাল নেভাল বার্থসহ অন্যান্য বানৌজা এবং নৌ ঘাঁট সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে নৌবাহিনীর কার্যক্রম প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পায়। চট্টগ্রামের লাভলেইনের মেরিটাইম মিউজিয়ামও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!