• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মহানবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক


ঠাকুরগাঁও প্রতিনিধি  মার্চ ২৭, ২০২৬, ০৫:৩৩ পিএম
মহানবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির অভিযোগে বিধান রায় (১৯) নামে এক যুবককে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ এলাকা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। আটক বিধান রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে “Bidhan Roy” নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ওই স্ক্রিনশটের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে বিধান রায়কে আটক করে।

আটকের আগে বিধান রায় তার ফেসবুক লাইভে এসে দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে কেউ একটি ভুয়া আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তিনি বলেন, “আমি এমন কোনো পোস্ট করিনি। সবাইকে অনুরোধ করবো আমাকে ভুল না বুঝতে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানায়,  মেহেদী হাসান নামে এক  যুবকের ফেসবুকে দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে আটক করে আইসিটি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পিএস

Wordbridge School
Link copied!