• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো সাধারণ মানুষকে দ্রুত ছাড়ার নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৭, ২০২৬, ০৫:৩০ পিএম
মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো সাধারণ মানুষকে দ্রুত ছাড়ার নির্দেশ

ছবি : সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটি সংলগ্ন এলাকাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসি বলেছে, মার্কিন সেনাদের ‘যেখানেই পাওয়া যাবে’, সেখানেই তাঁদের ওপর হামলা চালানো আইআরজিসির ‘পবিত্র দায়িত্ব’।

এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ শাখা বলেছে, ‘আমরা আপনাদের জোরাল পরামর্শ দিচ্ছি যে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে, সেসব এলাকা আপনারা অবিলম্বে ত্যাগ করুন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।’

পিএস

Wordbridge School
Link copied!