• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চট্টগ্রামে ৬ টন অবৈধ ডিজেল জব্দ


চট্টগ্রাম প্রতিনিধি মার্চ ২৭, ২০২৬, ০৫:৪৫ পিএম
চট্টগ্রামে ৬ টন অবৈধ ডিজেল জব্দ

ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ টন অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, প্রায় ৩০টি ড্রামে সংরক্ষিত ৬ টন ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে তেল মজুত ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম সৃষ্টি না হয়।

পিএস

Wordbridge School
Link copied!