• ঢাকা
  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০২৬, ০৮:০৩ পিএম
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের সব বিভাগে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এরপর দেশের সব বিভাগের দুয়েক জায়গায় আগামী বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে তাপমাত্রা বাড়তে পারে।
 
এদিকে তাপমাত্রা নিয়ে সংস্থাটি বলছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামীকাল শনিবার (২৮ মার্চ) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 
ঢাকায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় দেশের কয়েক স্থানেও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

পিএস

Wordbridge School
Link copied!