• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জ্বালানি তেল চুরির অভিযোগে তিনজনের কারাদণ্ড


নীলফামারী প্রতিনিধি মার্চ ২৯, ২০২৬, ০১:০৮ পিএম
জ্বালানি তেল চুরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

নীলফামারী: নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার সদর উপজেলার দুহুলিপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে রিফাত (১৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার খলিলুর রহমানের ছেলে একরামুল ইসলাম (৩০) এবং একই উপজেলার মন্মথপুর কৈবর্তপাড়া এলাকার শিসেন চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (৩৫)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মশিউর রহমান ডিগ্রি কলেজ সড়কের সামনে একটি তেলের লরি থেকে অবৈধভাবে তেল বোতলজাত করার সময় তাদের আটক করা হয়। এ সময় তারা লরি থেকে তেল চুরি করে সংরক্ষণের চেষ্টা করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ ভুঁইয়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাত ১১টার দিকে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। তারা ওই তেলের লরির ড্রাইভার, হেল্পার ও ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানায় পুলিশ।

পিএস

Wordbridge School
Link copied!