• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনিয়ম বন্ধে গণপরিবহণে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬, ০৩:১৩ পিএম
অনিয়ম বন্ধে গণপরিবহণে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ঢাকা: পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক-মহাসড়কে অনিয়ম বন্ধ করতে এবার দেশের সব গণপরিবহনে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে ৮০ কিলোমিটারের উপরে গতি উঠলেই ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, ঈদের জার্নি স্মুথ হয়েছে বলেই আমি মনে করি। কারণ দেড় কোটি মানুষ তিন দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে, দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও মানে ‘ডিপারচার’ কেউ চায় না। দুটি বড় দুর্ঘটনা ঘটেছে। 

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সন্তোষজনক ব্যাখ্যা না হলে শুধু ওই বাসটি না, ওই কোম্পানির সব বাসের রেজিস্ট্রেশন বা রুট পারমিট বাতিল হয়ে যাবে।

মন্ত্রী বলেন, সড়কপথে দুর্ঘটনা কমাতে নতুন করে ভাবছে সরকার। বিশেষ করে ফেরি পারাপারে ঝুঁকি কমাতে এখন থেকে কোনো বাস সরাসরি যাত্রীসহ ফেরিতে উঠতে পারবে না। যাত্রী নামিয়ে তারপর বাস ফেরিতে তোলা বাধ্যতামূলক করা হচ্ছে।

পিএস

Wordbridge School
Link copied!