• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬, ১২:১৫ পিএম
বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রতিদিনের মতো রোববারও (২৯ মার্চ) নির্দিষ্ট সময়ে সচিবাললে অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রবেশ করে বেশ কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। মূলত কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতে মন্ত্রণালয়গুলো পরিদর্শন করে প্রধানমন্ত্রী।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান। এ সময় তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুশল বিনিময় শেষে তিনি ৬ নম্বর ভবনে যান।

সেখানে জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কক্ষে গিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। বিশেষভাবে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন তিনি।

পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন সরকারপ্রধান। এরপর সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শনীতে অংশ নেন প্রধানমন্ত্রী।

পিএস

Wordbridge School
Link copied!