• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বগুড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা


বগুড়া প্রতিনিধি মার্চ ২৯, ২০২৬, ০৮:২৭ পিএম
বগুড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের শরিফ সুঘাট গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে মতিউর রহমান (৬৯) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ২২ মার্চ সকাল ১১টার দিকে শরিফ সুঘাট গ্রামের টুকু মাতবরের বাড়ির সামনে মোঃ বেলাল হোসেন (৫৫)-এর নির্দেশে অভিযুক্তরা লাঠি, কিল ও ঘুষি দিয়ে মতিউর রহমানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা উন্নতি হলেও ২৭ মার্চ তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে এবং ২৮ মার্চ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!