• ঢাকা
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রংপুরে হত্যা ও মাদক মামলায় ৪ জন গ্রেফতার


রংপুর ব্যুরো এপ্রিল ১২, ২০২৬, ০৭:৫৫ পিএম
রংপুরে হত্যা ও মাদক মামলায় ৪ জন গ্রেফতার

ছবি: প্রতিনিধি

মাদক কারবার ও পূর্ব বিরোধের জেরে সংঘটিত হত্যা এবং পরবর্তী হামলা-ভাঙচুরের ঘটনায় দুটি পৃথক মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হাবিবুর রহমান।

তিনি জানান, আধিপত্য বিস্তার ও মাদক সিন্ডিকেটকে কেন্দ্র করে সংঘটিত হত্যা এবং পরবর্তী সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় মূল আসামি মোমিনসহ আরও কয়েকজন এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল নগরীর কামাল কাছনা দাসপাড়া এলাকায় রাকিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মাদক কারবারি মোমিনকে প্রধান আসামি করা হয়েছে।

এর দুই দিন পর একই এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেফতারের আশা করা হচ্ছে।

এসএইচ 

Link copied!