• ঢাকা
  • রবিবার, ১২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ


লক্ষ্মীপুর প্রতিনিধি এপ্রিল ১২, ২০২৬, ০৭:৫৭ পিএম
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে ১১ দলের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

গণভোটের রায় অমান্যের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

রোববার বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, এবি পার্টির জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ এবং এনসিপি নেতা আলমগীর হোসাইনসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, জনগণের রায় উপেক্ষা করে গণভোট বাস্তবায়ন না করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা অভিযোগ করেন, ভোটের মাধ্যমে গঠিত সরকার জনগণের সংস্কার-প্রক্রিয়াকে অবমূল্যায়ন করছে, যা দ্বিচারিতা।

তারা আরও বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করা হয়েছে। দাবি আদায় না হলে রাজপথ ও সংসদ উভয় জায়গায় কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এসএইচ 
 

Link copied!