• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে নিষিদ্ধ শাপলা পাতা মাছ প্রকাশ্যে বিক্রি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৭:২৯ পিএম
বরিশালে নিষিদ্ধ শাপলা পাতা মাছ প্রকাশ্যে বিক্রি

ছবি: প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলা-এর ঐতিহ্যবাহী হারতা মাছ বাজারে সরকার নিষিদ্ধ ঘোষিত শাপলা পাতা মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। এতে জীববৈচিত্র্য রক্ষায় উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জেলেদের জালে ধরা পড়া প্রায় ৬৭ কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ সোমবার সকালে হারতা মৎস্য আড়তে আনা হয়। পরে খুচরা বিক্রেতারা মাছটি কেটে টুকরো করে প্রতি কেজি ৪৫০ টাকা দরে বিক্রি করেন।

সচেতন মহলের দাবি, বিলুপ্তপ্রায় জলজ প্রাণী সংরক্ষণে কঠোর নজরদারি না থাকলে এ ধরনের বিরল প্রজাতি দ্রুত হারিয়ে যেতে পারে। বিশেষ করে কচ্ছপ ও শাপলা পাতা মাছ রক্ষায় কার্যকর পদক্ষেপ জরুরি।

হারতা মাছ বাজার সমিতি-এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বলেন, বিষয়টি তাদের নজরে আসার আগেই মাছটি বিক্রি হয়ে যায়। তিনি জানান, মাছটি স্থানীয় নদীর নয়, উপকূলীয় এলাকা থেকে আনা হয়েছিল।

এ বিষয়ে উজিরপুর উপজেলা মৎস্য অফিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হলেও সংশ্লিষ্ট মাছ বা বিক্রেতাদের পাওয়া যায়নি। প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!