রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনে পেট্রোল ক্রয়ে আগত মোটরসাইকেলসমূহের উপর নজরদারি করা হয়।
এসময় হালনাগাদ কাগজপত্রবিহীন যানবাহনগুলোকে জ্বালানি তেল গ্রহণ থেকে বিরত রাখা হয়। পাশাপাশি লাইনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ জনকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় ৫০০ টাকা করে মোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে কাগজপত্র যাচাইয়ে সহযোগিতা করেন বিআরটিএ রাজবাড়ীর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। এছাড়া বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর সাইফুলের নেতৃত্বে পুলিশ টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
এম







































