• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুলিশের অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেফতার


পিরোজপুর প্রতিনিধি মে ৬, ২০২৬, ১১:৩৮ এএম
পুলিশের অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইনের নির্দেশনায় এসআই জাফর ইকবালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে আসপদ্দি কলেজ রোড এলাকার মৃত ফারুক হোসেনের বসতঘরের পেছন থেকে তার স্ত্রী মোছা. মর্জিনা (৫২)-কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম

Link copied!