• ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘স্বর্ণের দাম আকাশচুম্বীর কারণে চুরি-ডাকাতি বেড়ে গেছে’


লক্ষ্মীপুর প্রতিনিধি  জুন ১০, ২০২৬, ০৫:৪৫ পিএম
‘স্বর্ণের দাম আকাশচুম্বীর কারণে চুরি-ডাকাতি বেড়ে গেছে’

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার প্রাক-নির্বাচনী সভা হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে জেলা শহরের চকবাজারের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে বাজুস নেতারা নির্বাচনের আগে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। 

বাজুসের জেলা সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহনান মানিক। এ সময় বক্তব্য দেন বাজুসের নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষ্মীপুরের গোল্ডেন টাচ শিল্পালয় অ্যান্ড জুয়েলার্সের স্বত্বাধিকারী দীলিপ কুমার সাহা, লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেলের সাধারণ সম্পাদক পলাশ কুরি ও যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় প্রমুখ। 

বক্তারা জানান, বাজুস আমাদের আবেগ ও অনুভূতির প্রতিষ্ঠান। স্বর্ণ ব্যবসা বহু আদি ও ঐতিহ্যবাহী ব্যবসা। বর্তমানে স্বর্ণের আকাশচুম্বী দাম। এ ব্যবসা করতে এসে বর্তমান যুগে যারা স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্বর্ণের আকাশচুম্বী দামের কারণে দেশের বিভিন্নস্থানে চুরি-ডাকাতি বেড়ে গেছে। এসব ব্যাপারে প্রশাসনের জোরালো ভূমিকা প্রয়োজন। 

২০২৪ সালের মার্চে দুই বছরের জন্য লক্ষ্মীপুর জেলা বাজুস কমিটির নির্বাচন হয়। ২০২৬-২০২৮ বর্ষের নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে বুধবার এ সভার আয়োজন করা হয়েছে।

পিএস

Link copied!