• ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুলাই ২৫, ২০২৬, ০৭:২২ পিএম
ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে মারধরের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ শাজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভূল্লী থানার মামলা নং-১২, তারিখ ২৪ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মোহাম্মদ শাজাহান আলী (পিতা- মৃত শামসুল আলম), আফজালপাড়া, কুমারপুর, ভূল্লী, ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ পাহারায় ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে পারিবারিক বিরোধের জেরে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ী এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবককে সংঘবদ্ধভাবে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ জুলাই রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাজাহান আলী, নিহতের স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভূল্লী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘হত্যা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শাজাহান আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসএইচ 

Link copied!