• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শতবর্ষী বৃদ্ধের ঠাঁই রাস্তার পাশে


হিলি (দিনাজপুর) প্রতিনিধি জুন ১৮, ২০২৬, ০১:৫২ পিএম
শতবর্ষী বৃদ্ধের ঠাঁই রাস্তার পাশে

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: চোখে দেখতে পারেন না, হাটাচলাও করতে পারেন না,বয়স প্রায় ১০০ ছুঁইছুঁই। এমন এক বৃদ্ধের দেখা মিলেছে দিনাজপুরের হিলির এক রাস্তার পাশে। শুধু নাম বলতে পারেন মতিউর আর ঠিকানা রংপুরে। এর থেকে বেশি কিছু বলতে পারেন না এই বৃদ্ধ।

স্থানীয়রা বলেন, বুধবার দুপুর ২টার দিকে হিলি চরমাথা মসজিদের পাশের এক দোকানেরে কাছে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে রেখে চলে যায়। এরপর কয়েকজন তাকে প্রথমে মসজিদের ভিতরে রাখলে সেখান থেকে তিনি মসজিদ গেটের সামনে বসে অবস্থান করছেন। কিছু জিজ্ঞাসা করলে বলছেন রংপুর থেকে এসেছি যাব পাচঁবিবি বড় মসজিদ। এমন এক বৃদ্ধকে এভাবে রাস্তায় ফেলে যাওয়াটা তার পরিবারের উচিত হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। 

এলাকাবাসীরা বলছেন, শতবর্ষী এই বৃদ্ধ একাই চলাফেরা করতে পারছে না, তাই তাকে সরকারের পক্ষ থেকে কোন একটা ব্যবস্থা করা হোক। এদিকে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান থানার ওসি। 

কয়েকজন এলাকাবাসী বলেন, হাতে লাঠি আর একটি বস্তা নিয়ে রাস্তার পাশে  বসে আছেন এই বৃদ্ধ। নাম ও ঠিকানা জানতে চাইলে শুধু বলেন, নাম মতিউর আর বাড়ি রংপুর। আর কিছুই বলতে পারেন না তিনি। কথাও অস্পষ্ট, হাঁটাচলাও করতে পারছেন না। সন্তান সন্ততি আছে কি না তাও জানা যাচ্ছে না। খেয়ে না খেয়ে পড়ে আছে রাস্তার উপর। দেখার কেউ নেই। 

এই বৃদ্ধের চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। চোখে ছাপ পড়ে গেছে। কিছু দেখতে পারেন না। সম্বল বলতে হাতে একটি লাঠি আর একটি সাদা কাপড়ের বস্তা। স্থানীয়দের দাবি,সরকারের পক্ষ থেকে তার থাকার একটা ব্যবস্থার করা হোক।

বৃদ্ধ মতিউর রহমান বলেন, অটোরিক্সায় চলে এখানে এসেছেন। কিন্তু কোন ছেলে মেয়ে নেই। আরও কিছু জানতে চাইলে বলতে পারছেন না তিনি।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বলেন, রাস্তায় বসে থাকা সেই বৃদ্ধকে চিকিৎসা প্রদানের জন্য হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, এমন বয়সে এই বৃদ্ধকে রাস্তায় থাকতে দেখে সবারই মনে প্রশ্ন রয়েই যায়, কে এর সন্তান আর কেনই বা রাস্তায় ফেলে রেখে গেছে। যত বড়ই খারাপ হোক না কেন এই বয়সে তাকে রাস্তায় ফেলে যাওয়া কোন মতেই বিবেচ্য হয়নি।
  
তিনি আরও বলেন,  ওই বৃদ্ধকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। এখানে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি তার পরিবারকে পাওয়া যায় তাহলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

পিএস

Link copied!