• ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু


সাভার (ঢাকা) প্রতিনিধি জুন ২১, ২০২৬, ০৮:৪০ পিএম
সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ছবি : প্রতিনিধি

সাভার: ঢাকার সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া নামা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বলিয়ারপুর পাচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫৪)। অপর দুই কৃষকের মধ্যে একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজনের পরিচয়ও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা আরও জানান, নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে বদলি শ্রমিক হিসেবে কাজের জন্য আনা হয়েছিল।

এ বিষয়ে সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, রোববার বিকেলে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

পিএস

Link copied!