• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তদন্তে বৈধতা মেলায় জামায়াত নেতার চাল ফেরত দিল প্রশাসন


সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জুলাই ২, ২০২৬, ০২:১৭ পিএম
তদন্তে বৈধতা মেলায় জামায়াত নেতার চাল ফেরত দিল প্রশাসন

ছবি : প্রতিনিধি

সুবর্ণচর: তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বৈধতা মেলায় জামায়াত নেতার জব্দকৃত চাল ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, সকল কাগজপত্র ও তথ্য-প্রমাণ পর্যালোচনার পর বুধবার (১ জুলাই) সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈধতা নিশ্চিত করে চালগুলো সংশ্লিষ্ট পক্ষের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি ও পল্লী চিকিৎসক সামাদ বলেন, জব্দ করা চালগুলো তাঁর ছোট ভাই আলী আজগর সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে বৈধভাবে ক্রয় করেছিলেন। তবে ভুল বোঝাবুঝি ও বিভিন্ন অপপ্রচারের কারণে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছিল।

তিনি উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনা করে প্রকৃত তথ্য উদঘাটন করেছে এবং বৈধ কাগজপত্র যাচাই শেষে চালগুলো ফেরত দিয়েছে।

তিনি আরও বলেন, কোনো বিষয়ে মন্তব্য বা প্রচার করার আগে সঠিক তথ্য যাচাই করা উচিত। ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার ব্যক্তি, পরিবার এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে।

উল্লেখ্য, গত ১৬ মে চাল জব্দের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উপজেলা প্রশাসন বৈধ কাগজপত্রের ভিত্তিতে চালগুলো ফেরত দেয়।

পিএস

Link copied!