• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২৬, ০১:২৬ পিএম
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি : সংগৃহীত

গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে সুলতান মার্কেট সংলগ্ন ৪ নং ওয়ার্ডে অবস্থিত সুপ্রিম স্টিচ লিমিটেড (সুপ্রিম গার্মেন্টস)-এর গোডাউনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুল আলম চৌধুরী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট এখন কাজ করছে। পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের পর আগুনের কারণ জানা যাবে।’

স্থানীয়রা জানান, সুপ্রিম গার্মেন্টসের কার্টন তৈরির কারখানা থেকে হঠাৎ করে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা যায়। পরে মুহূর্তেই পাশের ডিবিএল গার্মেন্টসের সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র যায়, কারখানার টিনশেড ঘর দাউদাউ করে জ্বলতে এবং দূর থেকে বিশাল কালো ধোঁয়া দেখা যাচ্ছে। 

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পিএস

Link copied!