ছবি: প্রতিনিধি
নেত্রকোনার মদনে গরুর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লেগে তা উল্টে গিয়ে আনোয়ার বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোনা সড়কের পৌরসভার সিলেট বাসস্ট্যান্ডসংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম মদন উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর রাস্তার মাঝখানে চলে আসে। এ সময় বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এসএইচ







































