ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের দিকে পরিস্থিতিকে এগিয়ে নিতে পারে কি না, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে নানা সংশয়। এর মধ্যেই বিশ্ববাজারে কমছে তেলের দাম।
গতকাল বুধবার তেলের দাম ৮ শতাংশের বেশি কমে যায়। যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান যে জ্বালানির মূল্যের ওপর সংঘাতের প্রভাবই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হয়েছে।
এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার এশিয়ার বিকেলে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।
সব মিলিয়ে গত দুই মাসের মধ্যে তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
এসএইচ







































