• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৫, ২০২৬, ০৫:০৯ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

ছবি : সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন পর্তুগালের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্সটাগ্রামে একটি ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি।

পর্তুগালের হয়ে রেকর্ড গড়া ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

রোনালদো বলেন, ‘আমি কখনোই ভাবিনি জার্সিটি শুধু আমার একার। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব পেয়েছি। সময় এসেছে জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার।’

পর্তুগালের হয়ে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যাও রেকর্ড ১৪৬টি। এই দুই কীর্তি নিয়েই দেশের হয়ে বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

পিএস

Link copied!