ছবি : প্রতিনিধি
ঝালকাঠি: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এ সময় দুই বাসের যাত্রীসহ আও ২০জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর বারোটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দুটি সড়কের পাশে ছিটকে পরে। এসময় গ্রিনভউ বাসের হেলপার চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাস চালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
পিএস







































