• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ


গোপালগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২০, ২০২৬, ০৬:৫৯ পিএম
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগেই তিনি দায়িত্বশীলদের জানিয়েছিলেন যে এ দায়িত্ব পালন করতে তিনি অপারগ।

এলাকার সাধারণ মানুষ বিষয়টি না জানায় গণমাধ্যমের মাধ্যমে তা স্পষ্ট করছেন বলে জানান তিনি। আজ থেকেই কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান আবুল কালাম শেখ।

তিনি আরও বলেন, তাঁর ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। নিজ থেকেই তিনি পদত্যাগ করছেন। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। তাই নিজ সিদ্ধান্তেই সভাপতির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এসএইচ 

Link copied!