ঢাকা: আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন নুরুল হক নুর। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে বেশ মারমুখী আচরণ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই গণঅধিকারের নেতাকর্মীদের নির্দয়ভাবে পেটান ওই ব্যক্তি। সামাজিক মাধ্যমে মারধরের ওই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন ওঠে, মেরুন রঙের টি-শার্ট পরিহিত এই ব্যক্তি আসলে কে?
শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩।
রাশেদ লিখেন, মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে, সোশ্যাল মিডিয়ায় যেমনটা দাবি করা হচ্ছে, সে নুরকে পেটায়নি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।
এআর







































