• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দুই মাসে ১৩ তরুণী ধর্ষণকারী যুবক গ্রেপ্তার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৬, ০৪:০৭ পিএম
দুই মাসে ১৩ তরুণী ধর্ষণকারী যুবক গ্রেপ্তার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রতীকী ছবি

ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি একটি ‘সিরিয়াল রেপিস্ট’ চক্রের মতো কৌশলে একাধিক তরুণীকে টার্গেট করে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করতেন।

বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। সম্প্রতি যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবক ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে প্রথমে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরে তাদের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদেরও টার্গেট করা হতো।

এরপর উপহার দেওয়ার কথা বলে যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ এবং এসব ঘটনা ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগ রয়েছে। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল ও অর্থ আদায় করা হতো।

ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, গত দুই মাসে অন্তত ১৩ জন ভুক্তভোগীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

পুলিশ আরও জানায়, সর্বশেষ গত সোমবার এক ভুক্তভোগীকে ডেকে নিয়ে আটকে রেখে ধর্ষণ এবং তার মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে ৯ এপ্রিল আরেক ভুক্তভোগীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা ভুক্তভোগীদের বলে দাবি করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ যাচাই করা হচ্ছে।

এসএইচ 

Link copied!