• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:০৭ এএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ২ এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

শাহাদাত হোসাইন জানান, সারা দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১১ জন রয়েছে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, অভিযানের সময় একটি দেশীয় এলজি, একটি রিভলভার এবং একটি চাকু জব্দ করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!