রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।
মামলায় বর্তমানে গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।
গত ২৬ এপ্রিল আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই-এর ঘটনার বর্ণনা দেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপের বিষয়ও উল্লেখ করেন এবং অন্যান্য আসামিদের উপস্থিতি ভিডিও ফুটেজে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। প্রসিকিউশন অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত প্রমাণ থাকার দাবি করেছেন।
আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করছেন। তারা বলছেন, ঘটনা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এ ধরনের অভিযোগের জন্য আলাদা আইন রয়েছে।
এম








-69e1dc4e4a296-69e4310da6b3b-69f377fd532e3-(1)-20260507022753.jpg)






























