• ঢাকা
  • বুধবার, ২০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছর কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৬, ০৩:৪৮ পিএম
এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছর কারাদণ্ড

ছবি : সংগৃহীত

ঢাকা: ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বিদিশাকে।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানিয়েছেন, পলাতক থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামে এক ব্যবসায়ী।

পিএস

Link copied!