• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২২, ০৬:৫২ পিএম
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে তমিজউদ্দিন টেক্সটাইলের

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৫০ পয়সা আয় হয়েছিল।
 
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে হয়েছে ২ টাকা ৬০ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৩ পয়সা।

প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৩ শতাংশ। আর দুই প্রান্তিক মিলিয়ে ইপিএস ৪২ শতাংশ বেড়েছে।
 
গত ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮২ টাকা ৯৬ পয়সা।

সোনালীনিউজ/এমএইচ
 

Link copied!