• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বুধবার পুঁজিবাজার ও ব্যাংক বন্ধ 


নিজস্ব প্রতিবেদক  সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:২৮ পিএম
বুধবার পুঁজিবাজার ও ব্যাংক বন্ধ 

ঢাকা: আগামীকাল ০৬ সেপ্টেম্বর (বুধবার) হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টামী উপলক্ষে পুঁজিবাজার ও ব্যাংক বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টামী পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) আগের নিয়মে পুঁজিবাজার ও ব্যাংকের কার্যক্রম যথারীতি চলবে।

এমএস

Link copied!