ঢাকা: দেশের শেয়ারবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত ওয়েব কোটস পিএলসির শেয়ার লেনদেনে শুরু হবে আগামীকাল সোমবার (১১ মার্চ)।
রোববার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েব কোটসে ট্রেডিং কোড হলো- ‘WEBCOATS’। ডিএসইতে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটির ট্রেডিং
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ১৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
জানা গেছে, গত ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস, ২০২২ অনুযায়ী ওয়েব কোটস পিএলসির ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করে।
কিউআইওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
এআর


























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




