• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সহযোগি প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এস্কয়ার নিট


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২৪, ১১:৪৪ এএম
সহযোগি প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে এস্কয়ার নিট

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভূক্ত এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি সহযোগি প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার (২০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। 

কোম্পানিটি এল এস্কয়ার লিমিটেড নামে সহযোগী প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে। তবে এই বিনিয়োগ করা হবে ইম্প্রেস ক্যাপিটাল লিমিটেডে যে বিনিয়োগ ছিল তার থেকে। সেখানে প্রতিষ্ঠানটির ১০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

এর মাধ্যমে এস্কয়ার নিট কম্পোজিটের আয় বাড়বে বলে মনে করে কোম্পানি কর্তৃপক্ষ।

এআর

Link copied!