• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে  ওরিয়ন ফার্মার


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২৯, ২০২৫, ০৬:৩৩ পিএম
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে  ওরিয়ন ফার্মার

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ওরিয়ন ফার্মা চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ পয়সা লোকসান (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে ৪৭ পয়সা আয় হয়েছিল।

হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ২০ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ১ টাকা ২৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৯ টাকা ৮২ পয়সা।

এএইচ/আইএ

Link copied!