• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এস্কয়ার নিটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:৫৩ পিএম
এস্কয়ার নিটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

এস্কয়ার নিটের চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৯ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা  ১০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫৯ পয়সা।

আইএ

Link copied!