• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রাউন সিমেন্ট চেয়ারম্যানের শেয়ার উপহারের ঘোষণা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৫, ০৩:২৭ পিএম
ক্রাউন সিমেন্ট চেয়ারম্যানের শেয়ার উপহারের ঘোষণা

ঢাকা : ছেলেকে ১৫ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন এমন ঘোষণা দেওয়ার একদিন পর ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা ও কোম্পানিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও মেয়েকে ১৫ লাখ করে ৩০ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার শেয়ার হস্তান্তর অথবা বিক্রির বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় বুধবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই উদ্যোক্তা এ ঘোষণা দেন।

ডিএসই জানিয়েছে, জাহাঙ্গীর আলম তার স্ত্রী মাসুমা বেগম এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে ১৫ লাখ করে মোট ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই শেয়ার হস্তান্তর করা হবে।

এমটিআই

Link copied!