• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জানুয়ারির ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:০৮ পিএম
জানুয়ারির ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: চলতি জানুয়ারির ২৪ দিনে প্রবাসীরা দেশে ২৪৭ কোটি ৭১ লাখ ডলার পাঠিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩০ হাজার ২২১ কোটি ৯০ লাখ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি জানুয়ারি মাসের ২৪ দিনে আগের বছরের একই সময়ের ৪৯ শতাংশ প্রবাসী আয় এসেছে।

আগের বছরের জানুয়ারি মাসের ২৫ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার।

একই সঙ্গে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আগের বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৭৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৫৪৩ কোটি ৯০ হাজার ডলার।

জানুয়ারি মাসে আসা এ প্রবাসী আয় সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

পিএস

Wordbridge School
Link copied!