• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন বরিশালের মনির


সোনালী ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৩:০৬ পিএম
ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল পেলেন বরিশালের মনির

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এ রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে পঞ্চম মোটরসাইকেল পেয়েছেন বরিশালের মুলাদী শাখার গ্রাহক মনির সিকদার। গ্রিসপ্রবাসী মো. আব্দুল আহাদ পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে তিনি এ পুরস্কার অর্জন করেন।

২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত ডিজিটাল র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম, উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাসউদ। রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদারও এ সময় উপস্থিত ছিলেন।

মাহে রমাদান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণকারীদের জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে। ডিজিটাল র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স গ্রাহকদের জন্য রয়েছে সাধারণ উপহার। আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত এ অফার চলবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!