• ঢাকা
  • রবিবার, ০১ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানে হামলার পর দেশে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১০:৫৫ পিএম
ইরানে হামলার পর দেশে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম

সকালে দাম বাড়ানোর পর রাতেও আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরি প্রতি দুই লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানো বিষয়টি জানায় বাজুস। আন্তর্জাতিক বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও সমন্বয় করা হয়েছে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাজুসের তথ্য মতে, স্বর্ণের নতুন দর আগামীকাল রবিবার (১ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায়। আর ২১ ক্যারেট দুই লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেট দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি এক লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৯৯৮ টাকা, ২১ ক্যারেট ছয় হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি চার হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। বিশ্ববাজারের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইজের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৭৮ মার্কিন ডলারে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে দেশীয় বাজারেও।

এম

Wordbridge School
Link copied!