• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে মূলধন বাড়াবে পাওয়ারগ্রীড, বিএসইসির সম্মতি


নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২৬, ০১:২৫ পিএম
প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে মূলধন বাড়াবে পাওয়ারগ্রীড, বিএসইসির সম্মতি

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি পাওয়ারগ্রীড বাংলাদেশ পিএলসি মূলধন বাড়াবে। প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে কোম্পানিটি।

সম্প্রতি পাওয়ারগ্রীডের প্রেফারেন্স শেয়ার ইস্যু ও মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২১ মে)  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, পাওয়ারগ্রীড কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে মোট এক হাজার ৫২৯ কোটি ১৯ লাখ টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

পিএস

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!