• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারে ছাত্রলীগ নেতা গ্রেফতার


পিরোজপুর প্রতিনিধি মে ২১, ২০২৬, ০৪:৫৩ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে। জুয়েল প্রায়ই নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ভিডিও তৈরি করে এবং সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালায়। এলাকায় ছাত্রলীগের বিভিন্ন গোপন মিটিংয়ে তার উপস্থিতি থাকে বলে এলাকাবাসী জানান।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জুয়েলকে গ্রেফতার করা হয়।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহব্বত খান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে জুয়েল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর ভিডিও তৈরি করেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল কাজীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”

পিএস

Link copied!