• ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংকের সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন: এবিবি চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২৬, ০৩:৪৬ পিএম
ইসলামী ব্যাংকের সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন: এবিবি চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

ঢাকা: অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান অস্থিরতা পুরো ব্যাংকিং শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। দেশের বৃহত্তম ব্যাংকটির সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা জরুরি।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাসরুর আরেফিন বলেন, ‘ইসলামী ব্যাংকে যা চলছে, এটা পুরো ইন্ডাস্ট্রিতে বড় রকম নেতিবাচক প্রভাব ফেলা শুরু করেছে। আমরা চাই যে দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক।’

এবিবি চেয়ারম্যান বলেন, গভর্নর ব্যাংকারদের কাছে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন এবং দ্রুত সমাধানের উপায় খোঁজার বিষয়ে আশা করেছেন। ‘গভর্নর তাদের জানিয়েছেন- বিষয়টি এখন রাজনৈতিক মাত্রা পেয়েছে।’

মাসরুর আরেফিন আরো বলেন, ‘আমরা আশাবাদী যে একটা সমাধান হবে। গভর্নরকে আজকে যেরকম দৃঢ় দেখলাম, তাতে আমরা আশা করি দ্রুত একটা সমাধান পাওয়া যাবে।’

পিএস

Link copied!