ছবি : প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারের মন্দা কাটানো এবং আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের নতুন ও আধুনিক ওয়েবসাইট উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএসই আয়োজিত এক অনুষ্ঠানে ওয়েবসাইটটি উদ্বোধন করেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার বলেন, আন্তার্জাতিক নিয়মে আমাদের নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের চাহিদার আলোকে এবারের ওয়েবসাইটটির ভিতরে অনেক নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে একি সাথে সব কিছু পাবেন বিনিয়োগকারীরা।
নতুন ওয়েবসাইটটি আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত লেনদেন করার সুযোগ থাকবে। তবে পুরনো ওয়েবসাইটটিও আগামী ডিসেম্বর-২০২৬ পর্যন্ত সচল থাকবে। যাতে বিনিয়োগকারীরা নতুন ওয়েবসাইটটিতে ধীরে ধীরে অভ্যস্ত হতে পারে, এসময়ে পুরনো ওয়েবসাইটটিও সচলভাবে কাজ করবে। আগামী ডিসেম্বরের পরে শুধু নতুন ওয়েবসাইটটি থাকবে।
এএইচ/পিএস







































