• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার ভরি কত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬, ১০:৫০ এএম
দেশের বাজারে আজ স্বর্ণ ও রুপার ভরি কত

দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে এ দামে সোনা ও রুপার গহনা বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার গহনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এর আগে টানা তিন দফায় দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় প্রতি ভরি সোনার গহনার দাম বেড়েছিল মোট ১২ হাজার ৭২ টাকা।

বাজুস নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এই মূল্যেই দেশের বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে। নির্ধারিত সোনার দামের সঙ্গে ভ্যাটসহ হিসাব করলে ক্রেতাদের প্রতি ভরি ২২ ক্যারেটের গহনার জন্য ব্যয় করতে হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

এম

Link copied!