• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৬, ০৭:৩৮ এএম
মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপ-নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্র জানায়, বার্ধক্যজনিত রোগে হারুনুর রশিদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কয়েকদিন তিনি ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম

Link copied!