ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির মুনাফা বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা বৃদ্ধির রেকর্ড করেছে বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪০ শতাংশ।
মুনাফা বৃদ্ধির তালিকায় থাকা অন্য তিন কোম্পানি হলো, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও সোনালি আঁশ।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এনভয় টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৯১ পয়সা বা প্রায় ৪০ শতাংশ। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৪৯ পয়সা।
মুনাফা বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ইপিএস বেড়েছে ৮ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৭ টাকা ৮ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৮ পয়সা। সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫২ টাকা ২২ পয়সা।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মুনাফাতেও প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ১৪ পয়সা। এতে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৭৪ পয়সা বা প্রায় ১৪ শতাংশ। সেপ্টেম্বর শেষে বিএসসির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৭ টাকা ৩৬ পয়সা।
এ ছাড়া পাট খাতের কোম্পানি সোনালি আঁশের ইপিএস বেড়েছে প্রায় ১৯ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৪ টাকা ১০ পয়সা।
এসএইচ







































