• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৬, ১১:০১ এএম
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ফাইল ছবি

ঢাকা: দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার গহনার নতুন এই দর নির্ধারন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার পড়বে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা পড়বে।

এর আগে, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।

সোনার গহনার পাশাপাশি এবার কমানো হয়েছে রুপার গহনার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসআই

Link copied!