ঢাকা: ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের ১, ৪ ও ৫ আগস্টের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত হওয়া এই তিন দিনের পরীক্ষা কবে হতে পারে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৯ জুলাই) পিএসসির পক্ষ থেকে অনিবার্য কারণে এসব পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়েছে। তবে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে উদ্ভুত পরিস্থিতি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ৮ মে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১।
এ ছাড়া সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।
এমএস

























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




